শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

নতুন ইনিংস শুরু করছেন হরভজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক ক্রিকেটার হরভজন সিংকে চেনে না এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া যাবে না। তিনি ছিলেন ভারতীয় বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। নিজের গুগলি বোলিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে তিনি ছিলেন সুপরিচিত মুখ।

এ তারকা ক্রিকেটার প্রায় দেড় দশক ধরে মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন। ভারতের ক্রিকেট দলে খেলে বহু ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন হরভজন সিং। কিন্তু এ ক্রিকেটার এখন বিনোদন জগতের আঙিনায় পা দিতে চলেছেন। তিনি ফিল্ম জগতে তার নতুন ইনিংস শুরু করতে প্রস্তুত।

সম্প্রতি হরভজন সিং তার নতুন ছবি ‘সেভিয়ার’-এর পোস্টার শেয়ার করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। পোস্টারটি শেয়ার করে হরভজন লিখেছেন— পরিচালক জন এবং তার টিমের সঙ্গে কাজ করা অনেক মজার ছিল। সেভিয়ার ছবিটি একটি মজাদার বিনোদন হতে যাচ্ছে। প্রস্তুত হও। পোস্টারে হরভজনকে গলায় ডাক্তারের স্টেথোস্কোপ নিয়ে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। 

হরভজন সিং চলচ্চিত্র জগতে নাম লেখাচ্ছেন। যদিও ক্রিকেটবিশ্বে তিনি একজন তারকা, কিন্তু তার স্ত্রী গীতা বসরা বিনোদন জগতে পরিচিত একটি নাম। গীতা বসরা একজন বলিউড অভিনেত্রী এবং তিনি ব্রিটিশ মডেল হিসেবেও পরিচিত। ২০১৫ সালে হরভজন সিং ও গীতা বসরার বিয়ে হয় এবং তারা একে অপরকে কয়েক বছর ধরে ডেট করেছিলেন।

‘সেভিয়ার’ ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। হরভজনের চলচ্চিত্রে আসার খবর সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। হরভজন সিং একজন সাবেক ক্রিকেটার হিসেবে যদিও পরিচিত, কিন্তু এবার তিনি চলচ্চিত্র জগতে নতুন করে নিজের প্রতিভা প্রদর্শন করতে যাচ্ছেন। হরভজনের এ যাত্রা শুরু হতে চলেছে এমন সময়ে, যখন ভক্তরা খুব আগ্রহী তার অভিনয় দেখতে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit