শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

ভিসা জটিলতা কাটিয়ে দলে যোগ দিচ্ছেন নাসুম-নাহিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আজ (বুধবার) থেকে নতুন সিরিজে নেমেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামলেও এখনও স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও নাহিদ রানা দেশে আটকে আছেন। অবশেষে তাদের ভিসা জটিলতা কেটেছে। 

আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরবেন নাহিদ ও নাসুম। বিসিবি সূত্রে বিষয়টি জানানো হয়েছে। এর আগে নির্ধারিত সময়ে আমিরাতের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে দেশটিতে যেতে পারেননি নাসুম-রানা। ফলে তাদের ছাড়াই ১৩ জনের দল থেকে একাদশ গড়তে হয়েছে টাইগারদের।
আফগান সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। মূলত কাঁধের চোট থাকায় তানজিম হাসান সাকিবকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি। এ ছাড়া প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন আলোচিত স্পিনার নাসুম আহমেদ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পরবর্তী সিরিজেই তিনি দলে ফিরলেন।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit