বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্কিন কংগ্রেসে ফের দুই মুসলিম নারীর জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ফের জয়ী হয়েছেন দুই মুসলিম নারী।বিজয়ী রাশিদা তালিব ও ইলহান ওমর দুজনই ডেমোক্র্যাটিক দলের প্রার্থী। রাশিদা তালিব ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী, যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন।তিনি গত মঙ্গলবার ডিয়ারবর্নের আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগান থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ইলহান ওমর একজন সোমালি বংশোদ্ভূত।তিনি একজন শরণার্থীও ছিলেন।মিনেসোটা থেকে তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। এ রাজ্যের ৫ম ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত মিনিয়াপলিস এবং এর আশেপাশের এলাকাগুলোর প্রতিনিধি ইলহান ওমর।

ফিলিস্তিনিদের ওপর বর্বরতা চালানো ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অন্যতম প্রধান সমালোচক হলেন রাশিদা তালিব। তিনি শুরুতে প্রতিদ্বন্দ্বীহীন অবস্থায় থাকলেও পরে রিপাবলিকান জেমস হুপারকে পরাজিত করে ডিয়ারবর্ন ও ডেট্রয়েট থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন।

রাশিদা-ইলহান দুজনই আইনপ্রণেতাদের একটি গোষ্ঠী ‘দ্য স্কোয়াড’ এর সদস্য। এই সংগঠনে আলেকজান্দ্রা ওকাসিও-কর্তেজসহ অন্যান্য প্রগতিশীল কংগ্রেস সদস্যরাও রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit