বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এবার পপুলার ভোটও বেশি পাচ্ছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ট্রাম্প কমলা হ্যারিসের চেয়ে এখন শুধু ইলেকটোরাল কলেজ ভোটে নয়, পপুলার ভোটেও এগিয়ে রয়েছেন তিনি। এমন ধারা চললে এবার পপুলার ভোটও বেশি পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হবেন ট্রাম্প, যা ২০১৬ সালে তিনি পারেননি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৬৬টি এবং কমলা ২১৯টি ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনও প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাম্প পেয়েছেন মোট ৬ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ পপুলার ভোট (৫১.১%)। আর হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৫৭ পপুলার ভোট (৪৭.৩%)।  

যুক্তরাষ্ট্রের মতো প্রাচীন গণতন্ত্রের দেশেও জনগণ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারে না। প্রেসিডেন্ট নির্বাচন ইলেক্টোরাল কলেজ নামক একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়, যা ১৮ শতক থেকে চালু রয়েছে।

দেশটিতে এই পদ্ধতির কারণে মোট ভোটের হিসাবে সারা দেশে বেশি ভোট পেয়েও ইলেকটোরাল ভোটে হেরে যেতে পারেন একজন প্রার্থী। আগের ছয় নির্বাচনের মধ্যে দুটিতে মোট ভোট কম পেয়েও ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জর্জ ডব্লিউ বুশ ও ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit