শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে হজ এজেন্সি মালিকদের পক্ষ থেকে ২০২৫ সালের হজ প্যাকেজের ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা, আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।

প্যাকেজ ঘোষণা করেন হাবের সদ্য সাবেক কমিটির সভাপতি ফারুক আহমেদ সরদার। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুটি হজ প্যাকেজ করা হয়েছে। সাধারণ হজ প্যাকেজ ও বিশেষ হজ প্যাকেজ। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য কোরবানি ছাড়া সাধারণ হজ প্যাকেজের মূল্য মোট ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ঘোষণাকালে হজ এজেন্সির প্রতিনিধিরা বলেন, এ বছরের প্যাকেজগুলোতে উন্নত সেবা ও সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

গত ৩০ অক্টোবর সরকারি হজ প্যাকেজ ঘোষণার সময় ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছিলেন, বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit