শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন দুই কৃষ্ণাঙ্গ নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো দুই কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা দুজন হলেন- লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা আলসোব্রুকস। লিসা ব্লান্ট ডেলাওয়্যার থেকে ও অ্যাঞ্জেলা মেরিল্যান্ড থেকে নির্বাচিত হয়েছেন। 

বুধবার দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে দিয়ে ব্লান্ট রচেস্টার ডেলাওয়্যারের একজন কংগ্রেসওম্যান ও রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হবেন। আর সাবেক কাউন্টি এক্সিকিউটিভ ও প্রসিকিউটর আলসোব্রুকস মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে সিনেটে ছয়জন কৃষ্ণাঙ্গ নারী দায়িত্ব পালন করেছেন। তবে একই সময় একাধিক নারী কখনোই ছিলেন না। যা এবারই প্রথম। ক্যারল মোসেলি ব্রাউন, কমলা হ্যারিস ও ল্যাফোনজা বাটলারসহ আরও তিনজন কৃষ্ণাঙ্গ নারী এর আগে মার্কিন সিনেটে কাজ করেছেন।

জয়ের পর ব্লান্ট রচেস্টার বলেন, “আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের মানুষ তাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ থেকে উৎসাহী হয়। আমি তরুণদের কাছে একটি বার্তা রেখে দিয়েছি যারা এখানে দাঁড়িয়ে আছে। এর থেকে আপনিও পরবর্তীতে এ স্থানে আসতে পারবেন।”

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য আমি কাজ করতে চাই। এ দেশকে আমি কিছু দিতে চাই।”

তার এমন সাফল্যের পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে অভিনন্দন জানিয়েছিলেন বলেও জানান তিনি।

এদিকে ব্লান্ট রচেস্টার এবং আলসোব্রুকস অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, তারা তাদের নিজ নিজ রাজ্যে প্রচারণা চালিয়ে বন্ধু হয়ে উঠেছে্ন। এখন তারা নিজেদেরকে “বোন সিনেটর-টু-বি” বলে ঘোষণা করেন। সূত্র: গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit