শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: নিউইয়র্কে জয় পেলেন কমলা, টেক্সাসে বিজয়ী ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী নিউইয়র্কে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। অন্যদিকে টেক্সাসে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে, ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস নিউইয়র্কে জয়ী হয়েছেন। এর আগে তাকে ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার এবং কানেটিকাট ও ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টেক্সাস, ওহাইও, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, লুইজিয়ানা, মন্টানা, মিসৌরি, ইউটাহ এবং ওয়াইওমিং-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তাকে ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসাস, ওকলাহোমা, কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

মূলত এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জন্য বড় পুরষ্কার হয়ে এসেছে ফ্লোরিডা। কারণ ইলেক্টরাল ভোটের হিসেবে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বৃহত্তম। ক্যালিফোর্নিয়ার ৫৪ আর টেক্সাসের ৩৮ এর পরেই রয়েছে ফ্লোরিডার ৩০টি ইলেক্টরাল ভোট।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit