শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

সাইফউদ্দিনের অলরাউন্ড ঝলকে শেষ চারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : আরও একবার দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখালেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ে পেয়েছেন জোড়া উইকেটের দেখাও। আর তাতে ভর করে আসরের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে হারিয়েছে ইয়াসির আলী রাব্বির দল। আগে ব্যাট করে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ৪৩ রান করে আমিরাত। সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন মিলে তুলে ফেলেন ৫৯ রান। আল মামুন ৩ ছক্কা ও ২ চারে ১১ বলে ৩১ রান করে বিদায় নিলেও সাইফউদ্দিনকে নিয়ে বাকি সময় অপরাজিত থাকেন জিশান।  

জিশান ১৭ বলে ৩৪ রান করেন। তার ব্যাট থেকে আসে ৩টি করে ছক্কা ও চার। তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন সাইফউদ্দিন। মাত্র ৯ বলের মোকাবিলায় ৩৬ রান করেছেন তিনি। ৫টি ছক্কার বিপরীতে হাঁকিয়েছেন ১টি চার। বাংলাদেশ রান তুলেছে ১৮.৫০ ইকোনোমি রেটে।

লক্ষ্য তাড়ায় নামা আরব আমিরাত শুরুতেই হারায় ওপেনার আসিফ খানের উইকেট। সাইফউদ্দিনের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন আমিরাতের অধিনায়ক। ওই ওভারের শেষ বলে মুহাম্মদ জুহাইবকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাইফউদ্দিন।  

এরপর আবু হায়দার ১ ওভারে ৭ রান দেওয়ার পর আব্দুল্লাহ আল মামুন বোলিংয়ে এসে এক ওভারেই খরচ করেন ২৮ রান। দ্বিতীয়বার বোলিংয়ে আসা সাইফউদ্দিন দুই বল করার পর বৃষ্টি বাধায় খেলা স্থগিত হয়ে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বৃষ্টি আইনে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়। ব্যাট হাতে ঝড় তোলা সাইফউদ্দিন বোলিংয়ে এসে ৮ বল করে ৭ রান খরচে নেন ২ উইকেট। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit