শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

‘শত্রু বিমান’ ঢুকে পড়েছে ইসরায়েলের আকাশসীমায়: রিপোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন থেকে উত্তর ইসরায়েলের আকাশসীমায় একটি ‘শত্রু বিমান’ ঢুকে পড়েছে। ইহুদিশাসিত ভূখণ্ডটির স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি এগিয়ে যাচ্ছে বন্দরনগরী হাইফায়। উত্তর উপকূল বরাবর বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন শুরু করেছে।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ ইভেন্টে শনিবার (২ নভেম্বর) বলা হয়েছে, হাইফা অভিমুখে এগিয়ে যাওয়া বিমানটির অগ্রগতি সনাক্ত করা হচ্ছে। ইসরায়েলের উত্তরে একটি ড্রোন অনুপ্রবেশ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল জাজিরা বলছে, শত্রু বিমান ঢুকে পড়ার ঘটনায় ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে ছে। বন্দরনগরী হাইফাসহ সর্বত্র সতর্ক সাইরেন বেজে উঠেছে। কোন ধরনের বিমান ইসরায়েলের আকাশসীমায় ঢুকেছে, এখন পর্যন্ত কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারেনি।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমে ‘আকাশসীমায় ঢুকে পড়েছে শত্রু বিমান’ শিরোনাম প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিমান হামলার আতঙ্কে বেশ কিছু এলাকায় সতর্ক সাইরেন বাজানো হচ্ছে।

অবশ্য, দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলছেন, বিমান নয় বরং ড্রোন ঢুকে পড়েছে আকাশসীমায়। সেটি বন্দরনগরী হাইফার দিকে এগিয়ে যাচ্ছে পর্যবেক্ষক সংস্থা।

এর আগে ইসরায়েলে রকেট ও পরে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হাইফা শহরের শিল্প এলাকার একটি কারখানায় আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। আরেকটি ড্রোন নাহারিয়া এলাকার কাছে একটি কারখানায় আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit