শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

নিলামের আগে আইপিএলে দল পেলেন যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক নিয়মের পরিবর্তন এনে এবারের রিনেটশন সম্পন্ন করা হয়েছে। দলগুলোকে আগের আসরে খেলা প্লেয়ারদের মধ্যে থেকে ৬ জনকে ধরে রাখার সুযোগ দেয়া হয়, এরমধ্যে একজনকে নিলামে রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে দলে নিতে হবে। ৬ জনের মধ্যে অন্তত একজন হতে হবে আনক্যাপড।

সর্বোচ্চ ৬ জন প্লেয়ার ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস পুরোনো ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে।

রিনেটশনে সবচেয়ে দামি প্লেয়ার সানরাইজার্স হায়দরাবাদের হেইরিখ ক্লাসেন। টি-টোয়েন্টির এই ব্যাটিং দানবের পেছনে ২৩ কোটি রুপি খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাঁচ বছর আগে অবসর নেয়ায় মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড ক্যাটাগরিতে ৪ কোটি রুপি দিয়ে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস।

কোন দল কাদের রিটেন করল:

চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গাইকওয়াদ, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা, শিভম দুবে ও মহেন্দ্র সিং ধোনি।

দিল্লি ক্যাপিটালস
অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্টান স্টাবস ও অভিষেক পুরেল।

গুজরাট টাইটান্স
রশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খান।
কলকাতা নাইট রাইডার্স
রিংকু সিং, সুনীল নারিন, ভরুন চক্রবর্তী, আন্দ্রে রাসেল, হার্শিত রানা, রামানদীপ সিং।

লখনৌ সুপার জায়ান্টস
নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণু, মহসিন খান ও আয়ুশ বাদোনি।

মুম্বাই ইন্ডিয়ান্স
জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা ও তিলক বার্মা।

পাঞ্জাব কিংস
শশাঙ্ক সিং ও প্রবসিমরান সিং।

রাজস্থান রয়্যালস
সাঞ্জু স্যামসন, যশ্বসী জয়সওয়াল, রায়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমেয়ার ও সন্দ্বীপ শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি, রজত পতিদার ও ইয়াশ দায়াল।

সানরাইজার্স হায়দরাবাদ
হেইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নিতিশ কুমার রেড্ডি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit