শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

চৌগাছা উপজেলায় আইন শৃঙ্খলার সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

এম এ রহিম, চৌগাছা, (যশোর) : যশোরের চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মুসাবব্বির হুসাইন, সমাজসেবা অফিসার মেহেদি হাসান, প্রকল্প কর্মকর্তা সামসুন্নাহার, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক ইমতিয়াজ, আন্দুলিয়া বিজিপি কমান্ডার আব্দুল গণি, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা শাহাদৎ হোসাইন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম ও চৌগাছা থানার এস আই আবু জাফর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা ফেরদৌস হোসেন খান, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ফুলসারা ইউপি চেয়ারম্যা মেহেদী মাছুদ চৌধুরী, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবার রহমান, পাশাপপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, আপনাদের সকলের সহযোগিতায় উপজেলার বিভিন্ন বাজার ঘাট, আইন শৃঙ্খলা যাহাতে আরো ভাল হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit