রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

কাউকে কষ্ট দিলে যে ভয়াবহ শাস্তি পেতে হয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : মুফতি জাকারিয়া হারুন

মানুষ একে অপরের কল্যাণ ও উপকার করবে। কেউ কাউকে শারীরিক ও আত্মিক কোনোভাবেই কষ্ট দিতে পারে না। আমাদের সবার আদি পিতামাতা আদম ও হাওয়া। তাদের থেকেই মানুষের বিস্তার হয়েছে। এ হিসেবে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। তাই একে অপরকে কষ্ট দিতে পারে না। কষ্ট দেয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ।

কাউকে কষ্ট দিতে মহান আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন,

وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَإِثْمًا مُبِيْنًا অর্থ: অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। (সুরা আহজাব, আয়াত: ৫৮)

কষ্ট দিতে নিষেধ করে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

يَا مَعْشَرَ مَنْ قَدْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يُفْضِ الإِيْمَانُ إِلَى قَلْبِهِ لاَ تُؤْذُوْا الْمُسْلِمِينَ وَلاَ تُعَيِّرُوهُمْ وَلاَ تَتَّبِعُوْا عَوْرَاتِهِمْ فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ الْمُسْلِمِ تَتَبَّعَ اللهُ عَوْرَتَهُ وَمَنْ تَتَبَّعَ اللهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِى جَوْفِ رَحْلِهِ অর্থ: হে ওই জামাত! যারা মুখে ইসলাম গ্রহণ করেছ, কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি। তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেন না যে লোক তার মুসলমান ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দেবেন তাকে অপমান করে ছাড়বেন, সে তার উটের হাওদার ভেতরে অবস্থান করে থাকলেও। (তিরমিজি: ২০৩২)

যে দুনিয়াতে মানুষকে কষ্ট দিবে, আতঙ্কে রাখবে, মহান আল্লাহ তাকে দুনিয়াতেও অশান্তি দেবেন, আখেরাতেও শাস্তির আওতায় আনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠত্বের দাবি অনুযায়ী একজন মুসলমান অপর মুসলমানই শুধু নয় সমাজের অন্য মানুষের বিপদে তার পাশে দাঁড়াবে, এটাই ইসলামের অনন্য শিক্ষা।

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ দয়ালুদের ওপর দয়া ও অনুগ্রহ করেন। যারা জমিনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া কর, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। দয়া রহমান হতে উদ্‌গত, যে লোক দয়ার সম্পর্ক বজায় রাখেন আল্লাহও তার সঙ্গে নিজ সম্পর্ক বজায় রাখেন। যে লোক দয়ার সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহও তার সঙ্গে দয়ার সম্পর্ক ছিন্ন করেন। (তিরমিজি: ১৯২৪)
কাউকে তুচ্ছজ্ঞান করলে, হেয় ভাবলে খুবই কষ্ট পায়। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা পরস্পর হিংসা কর না, পরস্পর ধোঁকাবাজি কর না, পরস্পর বিদ্বেষ পোষণ কর না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা কর না এবং একে অন্যের ক্রয়-বিক্রয়ের ওপর ক্রয়-বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলমান অন্য মুসলমানের ভাই। সে তার ওপর অত্যাচার করবে না, তাকে অপদস্থ করবে না এবং হেয় করবে না…।’ (মুসলিম)

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit