মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

জাকির নায়েকের অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করলেন খ্রিস্টান তরুণী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ফয়সালাবাদে জনপ্রিয় ইসলামী বক্তা জাকির নায়েকের অনুষ্ঠানে ইসলামের ছায়াতলে এসেছেন এক খ্রিস্টান তরুণী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন ওই তরুণী। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত হওয়া সে তরুণী মাইক্রোফোনের সামনে আসলে জাকির নায়েক প্রথমে তার নাম জিজ্ঞেস করেন। তখন তরুণী বলেন, তার নাম সামরিন।

এরপর জাকির নায়েক জিজ্ঞেস করেন যিশুখ্রিস্ট কি একজন নবী নাকি ঈশ্বরের পুত্র। এই প্রশ্নের জবাবে সামরিন বলেন, তার বিশ্বাস যিশুখ্রিস্ট একজন নবী।

সামরিনের উদ্দেশে জাকির নায়েকের পরবর্তী প্রশ্ন ছিল, মুহাম্মদ (সা.)-কে আল্লাহর শেষ রাসুল হিসেবে বিশ্বাস করেন কিনা। এই প্রশ্নের হ্যাঁ-সূচক জবাব দেন এই তরুণী।

এ সময় জাকির নায়েকের এক প্রশ্নের জবাবে সামরিন আরও বলেন, তিনি তার আশপাশের মুসলিমদের দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি কোনো ধরনের চাপ ছাড়াই সজ্ঞানে, নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চান বলেও জাকির নায়েককে জানান।

এরপর জাকির নায়েক তাকে কালিমা শাহাদাত পাঠ করান। এসময় উপস্থিত জনতা উচ্চস্বরে ‘আল্লাহু আকবর’ বলে সামরিনকে ইসলাম ধর্মে স্বাগত জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit