শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়নি॥ ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন ॥ কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন সাইফপুত্র ইব্রাহিম! ৭ নভেম্বর তবে ‘ওয়ান ম্যান শো’রই দিন ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আবারও বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘বীর-জারা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ৭ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার এ সিনেমায় থাকছে নতুন চমক। দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ‘ইয়ে হাম আ-গায়ে হ্যায় কাহা’ শিরোনামের জনপ্রিয় গানটি ফেলে দিয়ে মুক্তি দেয়া হয়েছিল সিনেমাটি। তবে এবার সে গানটি যুক্ত করে প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।

২০০৪ সালের ১২ নভেম্বর সর্বপ্রথম প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হয়। এরপর কেটে গেছে ২০ বছর। আগামী ১২ নভেম্বর সিনেমাটি ২০ বছর পূর্তি উদযাপন করবে। তাই দর্শকদের সঙ্গে সে আনন্দ ভাগাভাগি করে নিতে চায় সিনেমা সংশ্লিষ্টরা।
 
এদিকে বক্স অফিস হিসাব বলছে, ভারতীয় ও পাকিস্তানির প্রেমের এ গল্প দর্শকপ্রিয়তায় সম্প্রতি ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে। এ অবস্থায় আবারও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিলে নতুন করে রেকর্ড তৈরি করতে পারে, মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
 
বীর-জারা সিনেমায় গল্প এগিয়ে গেছে একজন ভারতীয় নাগরিক রেসকিউ পাইলট বীর প্রতাপ সিং (শাহরুখ খান)-কে কেন্দ্র করে। যার প্রাণ ছিলেন পাকিস্তানি নাগরিক জারা হায়াত খান ( প্রীতি জিনতা)।
 
সিনেমায় দেখানো হয় বীরের প্রতি ভালো লাগা কাজ করে জারার। কিন্তু দেশ ও ধর্মের পার্থক্য থাকায় জারার পরিবার তা মেনে নেয়নি। জারার পরিবারের এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় বীর। তিনি জারার জীবন থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
 
তবে এরপরই কাহিনির টুইস্ট শুরু হয়। পর্দায় দর্শক দেখতে পান, জারার হবু পাকিস্তানি স্বামীর ষড়যন্ত্রে বীর স্বেচ্ছায় পাকিস্তানে কারাবন্দি হয়ে যান। দীর্ঘ সময় পর সে কারাবন্দির কেস লড়তে আগ্রহী হয়ে ওঠেন পাকিস্তানি উকিল সামিয়া সিদ্দিকী (রানি মুখার্জি)। তারপর পর্দায় একে একে আসতে শুরু করে অসংখ্য ইমোশনাল (আবেগপ্রবণ) দৃশ্য। আর এসব দৃশ্যের টানেই দর্শক হৃদয়ে এখনও জনপ্রিয় ‘বীর-জারা’ সিনেমা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit