মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‘ঠিকঠাক ভোট না দিলে মাসুল দিতে হবে আপনাদের স্ত্রী মেয়ে ও মাকে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৫ নভেম্বর। শেষ সময়ে এসে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। দুই প্রার্থীরই সমর্থনে এগিয়ে আসছেন মার্কিন জনপ্রিয় সব তারকা ও ধনকুবের। মার্কিন ভোটার, বিশেষত পুরুষ ভোটারদের কাছে এক আবেগঘন আর্জি জানালেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। বললেন, ‘এ নির্বাচনে যদি ঠিকমতো ভোট দেওয়া না হয়, তার মাসুল দিতে হবে আপনাদেরই স্ত্রী, মেয়ে ও মা-কে।’

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যে সব বিষয় ভোটারদের ভাবাচ্ছে, তার মধ্যে অর্থনীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অনুপ্রবেশকারী সমস্যা, সীমান্ত সমস্যার সঙ্গে রয়েছে গর্ভপাতের অধিকারের প্রসঙ্গটিও। ১৯৭৩ সালে ‘রো ভার্সেস ওয়েড’ মামলার মাধ্যমে নারীদের গর্ভপাতের অধিকার সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সেই মামলার রায় খারিজ করে দিয়ে গর্ভপাতের আইন প্রাদেশিক সরকারের হাতে তুলে দেয়। অর্থাৎ যেকোনো কারণে এক নারীর গর্ভপাতের প্রয়োজন হলে তা করা যাবে কি না, তা নির্ভর করবে তিনি কোন প্রদেশের বাসিন্দা তার ওপরে। যে সব প্রদেশে রিপাবলিকান সরকার রয়েছে, তারা ইতিমধ্যেই অত্যন্ত কড়া গর্ভপাত আইন নিয়ে এসেছে। ভ্রূণের বয়স ছ’সপ্তাহ হয়ে গেলেই আর গর্ভপাত করা যাবে না, এ রকম ভয়ংকর কড়া আইন নিয়ে এসেছে জর্জিয়া, আইডাহো, সাউথ ক্যারোলাইনা, লুইজ়িয়ানার মতো ১২টি প্রদেশ।

সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের যথেষ্ট প্রতিকূল প্রভাব পড়েছে নারী ভোটারদের ওপরে। নারীদের সাংবিধানিক অধিকারকে প্রাদেশিক সরকারের হাতে দেওয়ার ‘ফল’ বোঝা গিয়েছিল ২০২২-এর অন্তর্বর্তী নির্বাচনেই। সাতটি রাজ্যে গর্ভপাতের অধিকার আইনি করার জন্য ব্যালটে আসে এবং পাশ হয়ে যায়। অপ্রত্যাশিত ভাবে এদের মধ্যে কয়েকটি রাজ্য রাজনৈতিক ভাবাদর্শে কনজারভেটিভ। যা থেকে স্পষ্ট, রিপাবলিকান নারী ভোটারদের কাছে গর্ভপাতের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সব ভোটার এখন কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নিতে পারেননি, সেই ‘আনডিসাইডেড ভোটার’দের পাশে পেতে তাই গর্ভপাতের আইনকে খুবই গুরুত্ব দিচ্ছে ডেমোক্র্যাট দলটি।

যা স্পষ্ট হয়ে গেল গতকাল। মিশিগানের কালামাজুতে গতকাল ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রচারসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন দেশের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল। সাধারণত প্রচারসভায় দেখা যায় না মিশেলকে। স্বামীর সঙ্গে উপস্থিত থাকলেও প্রচারে নামেন না। কিন্তু গতকাল মঞ্চে উঠেই জোর গলায় গর্ভপাতের আইনি অধিকারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। বলেন, ‘মেয়েদের জীবনের যে গুরুত্ব রয়েছে, সেটা আশা করি পুরুষেরা এ বার বুঝতে পারবেন।’ এখানেই না থেমে মিশেল আরও বলেন, ‘যখন দেখবেন অস্ত্রোপচারের টেবিলে শুয়ে রয়েছেন আপনার স্ত্রী, তার শরীর রক্তে ভেসে যাচ্ছে, আপনার তখন মনে হবেই, আগে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কেন আপনাদের দেওয়া হয়নি!’

একটা সাম্প্রতিক জনমত সমীক্ষা বলছে, আসন্ন নির্বাচনে ৪০ বছরের কম বয়সি নারীদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গর্ভপাতের অধিকার। রিপাবলিকান প্রদেশ টেক্সাসে গর্ভপাত-বিরোধী আইন অত্যন্ত কড়া। এই প্রদেশেও নির্বাচনি প্রচারে গিয়ে কমলা হ্যারিস বারবার গর্ভপাতের অধিকারের কথা বলেছেন। প্রসঙ্গত, গর্ভপাতের অধিকার বিষয়ে ট্রাম্প এখনও তার অবস্থান স্পষ্ট করেননি। -আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit