সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

যুদ্ধ থামাতে পুতিনকে বাধ্য করুন, মোদিকে জেলেনেস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি অনুরোধ করেছেন তিনি যেন যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাধ্য করেন। জেলেনেস্কি বলেন, ভারত অর্থনৈতিক ও জনসংখ্যার দিক দিয়ে অত্যন্ত প্রভাবশালী একটি দেশ। সেই প্রভাব খাটিয়ে মোদি যেন পুতিনকে বাধ্য করেন!

জানা যায়, জেলেনেস্কি মোদিকে অনুরোধ করেছেন রাশিয়ার হাতে জিম্মি ১ হাজার শিশুকে ইউক্রেনে ফিরিয়ে আনতে তিনি যেন জোরালো উদ্যোগ গ্রহণ করেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে অনুরোধ করেছেন তিনি যেন তার প্রভাব কাজে লাগিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বাধ্য করেন, যাতে ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ শেষ করতে বাধ্য হয়।

কারণ হিসেবে তিনি এসময় উল্লেখ করেন যে, ভারত বিশ্বে একটি অর্থনৈতিক ও জনসংখ্যার দিক দিয়ে বড় একটি শক্তি। তাকে উপেক্ষা করা কঠিন। ভারত সস্তায় জ্বালানি শক্তি সরবরাহ ও প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে রাশিয়ার অর্থনীতিকে যেন ‘ব্লক’ করে দেয়।

এর আগে আগস্ট মাসে কিয়েভ সফরকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কিকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেসময় মোদি জেলেনেস্কিকে বলেছিলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রথম থেকেই ভারত শান্তির পক্ষে।

কিয়েভ বার বার দিল্লির কাছে হতাশা প্রকাশ করেছে যে, ভারত যেন পাশ্চাত্য ও রাশিয়ার সহযোগী দেশগুলোর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে চলে। কিন্তু ‘শান্তির’ কথা বললেও ভারত রাশিয়াকে সস্তায় তেল রফতানিসহ অস্ত্র বিক্রি করে আসছে।

জেলেনেস্ক বলেন, পুতিনের ওপর মোদির ‘দুর্দান্ত প্রভাব’ রয়েছে। ভারত চাইলে সত্যিকারের একটা পদক্ষেপ নিতে পারে। তবে জেলেনেস্কি এটাও বলেন, আমি মনে করি না যে, শুধু মুখে বললেই আজ যুদ্ধ শেষ হয়ে যাবে!

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit