মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

অবশেষে পড়লো উইকেট, প্রোটিয়াদের ২০১ রানের জুটি ভাঙলেন তাইজুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ২৮৩ রান। ডি জর্জি ১২৬ ও ডেভিড বেডিংহ্যাম ৯ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। টাইগারদের পক্ষে ২টি উইকেটই নিয়েছেন তাইজুল।

সেই প্রথম সেশনের মাঝামাঝি সময়ে ১টি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দলীয় ৬৯ রানে তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। মাঠ ছাড়ার আগে ৫৫ বলে ৩৩ রান করেন তিনি। এরপর টনি ডি জর্জির সঙ্গে ক্রিজ আঁকড়ে ধরেন ট্রিস্তান স্টাবস।
 
লাঞ্চ বিরতি শেষে চা বিরতি, এরপরও চলছিল তাদের আধিপত্য। দুজনের ব্যাটে জুটি বড় হতে হতে পার করে ২০০ রান। ডি জর্জির পর সেঞ্চুরি তুলে নেন স্টাবসও। অথচ শুরুতে হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ডি জর্জির ক্যাচটি মাহিদুল ইসলাম না ছাড়লে ৬ রানেই আউট হতে পারতেন তিনি। জীবন পেয়ে তিনি মাশুল গুনাচ্ছেন টাইগারদের। তাকে আউট করা না গেলেও সেঞ্চুরি করে বিদায় নিয়েছেন স্টাবস।
 
তাইজুলের মিডল স্টাম্প বরাবর করা বলে পেছনে গিয়ে কাট খেলতে চেয়েছিলেন, তবে বল নিচু হওয়ায় বোল্ড হন স্টাবস। তাতে ভেঙেছে ২০১ রানের জুটি। ১০৬ রান করেছেন স্টাবস। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৪ বছর বয়সি এ ব্যাটার।
 
এদিকে স্টাবসের পর ডি জর্জিকে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন বেডিংহ্যাম। দিনের বাকি আরও ১৪ ওভার। শেষদিকে স্বাগতিকরা কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার অপেক্ষা।
 
সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে শান্ত বাহিনী ‍

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit