মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

বাবরের পক্ষ নিয়ে কেন্দ্রীয় চুক্তি হারালেন ফখর জামান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর আজমকে ইংল্যান্ড সিরিজের দলে না রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। তবে ফখরের সে প্রতিক্রিয়া রোচেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। নতুন কেন্দ্রীয় চুক্তিতে এই ব্যাটারকে জায়গা দেয়নি তারা।

গত মৌসুমের চুক্তিতে পেসার শাহিন শাহ আফ্রিদি ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও এবার তাকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। শাহিনের মতো হারিস রউফেরও ক্যাটাগরি অবনমন হয়েছে। তাকে ‘বি’ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘সি’ ক্যাটাগরিতে।

কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বড় সুখবর পেয়েছেন টেস্ট অধিনায়ক শান মাসুদ। ‘ডি’ ক্যাটাগরি থেকে এক লাফে ‘বি’ ক্যাটাগরিতে উঠেছেন তিনি।

পিসিবির হালনাগাদ চুক্তিতে চমক দেখিয়েছেন ৫ তরুণ। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান।

রোববার (২৭ অক্টোবর) প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকা ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে।

চুক্তিতে যারা আছেন

ক্যাটাগরি ‘এ’ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান।

ক্যাটাগরি ‘বি’ : নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।

ক্যাটাগরি ‘সি’ : আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হারিস রউফ, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আগা, সউদ শাকিল, শাদাব খান।

ক্যাটাগরি ‘ডি’ : আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit