মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

জিম্বাবুয়ের বিপক্ষে নেই বাবর, খেলবেন অস্ট্রেলিয়া সিরিজে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : একসঙ্গে চারটি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুই দলের বিপক্ষে পৃথক ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দেশটির। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজে বাবর আজম সুযোগ পেলেও তাকে জিম্বাবুয়ের বিপক্ষে রাখেনি পিসিবি।

দলে অদলবদলের বিষয়টি যে শুধু বাবর-কেন্দ্রিক সেটি বোঝাতে নির্বাচকরা মোহাম্মদ রিজওয়ানের উদাহরণ টেনে বলেছেন, ‘বাবর আজম, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও তাদের অস্ট্রেলিয়া সিরিজে ফেরানো হয়েছে। আবার মোহাম্মদ রিজওয়ানকে অস্ট্রেলিয়া সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ রাখা হলেও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল

আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল

আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল

আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহনওয়াজ দাহানী, তৈয়ব তাহির।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল

আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির, উসমান খান।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit