মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে  খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিসবটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দুপুরে বেলুন উড়য়ে শোভা যাত্রার উদ্বোধন ও শোভা যাত্রায় নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। শোভাযাত্রা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রোববার (২৭ অক্টোবর) জেলা যুবদলের আয়োজনে দুপুরের দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরের মুক্ত মঞ্চে বিশাল যুব সমাবেশ ও বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি  বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ  ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণকালে বিশাল যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা বিএনপি নেতা  অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান ঝিনুক, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।

প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য  ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে না পারে তার জন্য বহুমুখী ষড়যন্ত্র চলছে। যাদের বিগত সাড়ে ১৫ বছর রাজপথে দেখা যায়নি তারাও এখন বড় বড় কথা বলছে, নানা সবক দিচ্ছে। কিন্তু বাংলার মানুষ কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না। বাংলাদেশের আগামীর সরকার হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে।

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit