শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বড় পতনে পুঁজিবাজার, ডিএসইর প্রধান সূচক ৪ বছরে সর্বনিম্নে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৭ অক্টোবর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
 

ডিএসইতে রোববার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৫ দশমিক ৩৯ পয়েন্টে। যা গত সাড়ে ৪৭ মাস বা প্রায় ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ২ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচক নেমেছিল ৪ হাজার ৯৩৪ দশমিক ৮৬ পয়েন্টে।

আর ডিএস-৩০ সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩৬ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৩০ দশমিক ৯৯ পয়েন্ট ও ১ হাজার ১০৭ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৬ কোটি ০১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২ কোটি ২১ লাখ টাকা।

এ ছাড়া রোববার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯টি কোম্পানির, কমেছে ৩৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। রোববার সার্বিক সূচক সিএএসপিআই ২৯৫ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৮০ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬ দশমিক ৫৯ পয়েন্টে ও ৮ হাজার ৫২৫ দশমিক ১০ পয়েন্টে।

আর সিএসআই সূচক ১৭ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৯ দশমিক ০৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১৮ দশমিক ১২ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৩৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৮৪ দশমিক ৮০ পয়েন্টে ও ১১ হাজার ৬০৫ দশমিক ৩৭ পয়েন্টে।

তবে সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১০ লাখ টাকা। সিএসইতে ২০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit