মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

বাংলাদেশ সীমান্তে ১২ পুলিশ ফাঁড়ি বসাচ্ছে আসাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অন্তত ১২টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ফাঁড়ি বসানোর ঘোষণা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শুক্রবার (২৫ অক্টোবর) এই ঘোষণা দেন তিনি। 

সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, আসামে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়ে গেছে। এ ধরনের প্রতিবেদন প্রকাশের পরপরই আসাম রাজ্য সরকার এ ঘোষণা দিল। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তার সরকার বাংলাদেশ সীমান্তসংলগ্ন জেলাগুলোতে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ১২টি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা করেছে। 

দেশের আইনশৃঙ্খলা নিয়ে কাজ করা ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো, আইন প্রয়োগকে শক্তিশালী করা এবং সীমান্তের নজরদারি উন্নত করার লক্ষ্যে এসব পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। আর এ লক্ষ্যেই নতুন করে ১২টি সীমান্ত পুলিশ ফাঁড়ি বসানো হবে। বর্তমানে আসাম-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি ৯টি সীমান্ত পুলিশ ফাঁড়ি কাজ করছে।

নতুন এসব পুলিশ ফাঁড়ি আসামের বাংলাদেশ সীমান্তসংলগ্ন জেলা কাছাড়, করিমগঞ্জ, ধুবরি ও দক্ষিণ শালমারায় অবস্থিত হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, এসব পুলিশ ফাঁড়ি শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। 

দ্য স্টেটসম্যান জানায়, গত দুই মাসে, আসাম পুলিশ ১৩০ জনেরও বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে রাজ্যে প্রবেশের চেষ্টা করতে বাধা দিয়েছে। সর্বশেষ ২২শে অক্টোবর এমন প্রচেষ্টা ব্যর্থ করে দেয় আসাম পুলিশ।  তাদের হাতে আটক হয় হাসমত আলী, বিথি খাতুন এবং রিমা খাতুন নামের তিন ব্যক্তি। 

সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্য পুলিশের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য প্রশংসা করেছেন।

সীমান্ত অবকাঠামো সম্প্রসারণের এই পদক্ষেপ অবৈধ প্রবেশের বিরুদ্ধে উচ্চতর নজরদারি এবং তার সীমানা সুরক্ষিত করার জন্য রাজ্যের চলমান প্রচেষ্টার প্রতি আসামের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা আরো বলেন বলেন, এই পদক্ষেপ আসামের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit