মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ছদ্মবেশে বাজার পরিদর্শন করে যা জানালেন উপদেষ্টা আসিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফিরে এসে এক পোস্টে বিস্তারিত তুলে ধরেছেন তিনি।

বাজার পরিদর্শনের সময় আসিফ মাহমুদের মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল। এ সময় তার সঙ্গে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী দেখা যায়নি।

নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পোস্ট করে বিষয়টি জানান আসিফ মাহমুদ।

ওই পোস্টে আসিফ মাহমুদের তিনটি ছবি সংযুক্ত করা হয়। ছবির স্থানটি চানখারপুলের পাশে আনন্দ বাজার বলে পোস্টে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ।

ফেসবুকের ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘ডিমের হালি ৬০ থেকে ৪৮ টাকা, লাউ প্রতিপিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে। সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে, যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে।

শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরো কমে আসবে। অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ।

আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকাসহ শহরগুলোর বাজারে সবজি, ডিমের দাম কমে আসলেও প্রান্তিক বাজারগুলোতে স্থানীয় আড়তদার/ফরিয়াদের দৌরাত্ম্যে বেশি মূল্যে বিক্রির অভিযোগ পাচ্ছি। প্রান্তিক পর্যায়েও বাজার তদারকির ব্যবস্থা নেওয়া হবে।’

এক্ষেত্রে প্রশাসনকে স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়ে নেটিজেনদের অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। আলী আরমান নামে একজন ওই পোস্টে কমেন্ট করেছেন, ‘একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছেন। এটা প্রশংসনীয় কাজ। আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাওফিক দিক।আমিন।’

মোহাম্মদ সুহান নামে এক ব্যক্তি লিখেছেন, ‘সিন্ডিকেট ভাঙতে হবে। এগুলো সামনে কমে বিক্রি করলেও পরে আবার দাম বেড়ে যায়। বাজার পরিদর্শন অব্যাহত রাখতে হবে।’

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit