ডেস্ক নিউজ : টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে সদর উপজেলা ও শহর জামায়াতের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ড. আজম ওবায়দুল্লাহ।
টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আহসান হাবীব ইমরোজ, জেলা শাখার নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা শাখার সেক্রেটারি হুমায়ুন কবীর প্রমুখ। এতে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। এসময় জেলা ও উপজেলা জামায়াতের অন্যন্য নেত-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। একই সাথে মানুষকে সচেতন করতে হবে। যাতে করে পুনরায় আবার স্বৈরশাসন তৈরি না হয়।
কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৩