বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই : আমীর খসরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সময় এসেছে জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সংস্কারের বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি আগেই ৩১ দফা দিয়েছে। এখান থেকে সংযোজন-বিয়োজন করে দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করা সম্ভব।

এছাড়া যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে তা ধরে রাখতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit