সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বঙ্গভবনের নিরাপত্তা আরও জোরদার, বসানো হলো কাঁটাতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বঙ্গভবনের মূল ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সেনাবাহিনী। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসিয়েছে তারা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সেনাবাহিনীর সদস্যদের বঙ্গভবনের আশেপাশে কাঁটাতারের বেড়া বসাতে দেখা যায়।

সরজমিনে দেখা যায়, কাঁটাতারের ব্যারিকেডের সামনে কনক্রিট দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে সেনাবাহিনী।

এদিকে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র‌্যাব, এপিবিএন ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে আন্দোলন করে বেশ কয়েকটি সংগঠন ও ছাত্রজনতা। ওইদিন রাত ৮টার দিকে তাদের মধ্যে কিছু আন্দোলনকারী বঙ্গভবনের সামনের রাস্তায় গাছের শুকনো ডাল ভেঙে এনে আগুন ধরিয়ে দেন।

ছাত্রজনতার একাংশ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টাও করে। একপর্যায়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্র্যানেড সাংবাদিকসহ কয়েকজন আহত হন।

অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হন।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোর) রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বঙ্গভবনের আশেপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit