মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আশুলিয়ায় ডাকাতির ঘটনায় চার ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৭ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় এক প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের সর্দার সহ চার সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় লুন্ঠিত টাকা ও স্বর্ণাংকার উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিনুর কবির।

তিনি জানান, গত ১৬ই অক্টোবর দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। পরে ডাকাতির ঘটনায় ১৮ অক্টোবর ওই বাড়ির জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা (নং ৪২) দায়ের করেন। ক্লুলেস এই ডাকাতির মামলাটি ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ এই ডাকাত চক্রকে দ্রুত গ্রেফতার করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবিরের নেতৃত্বে এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দীকের সহযোগিতায় মামলাটির তদন্ত কর্মকর্তা এস আই অলক কুমার দে’কে নিয়ে একটি টিম গঠন করা হয়। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ঘটনার সাথে জরিত ৮ ডাকাতকে সনাক্ত করতে সক্ষম হন। এরপরে বুধবার রাজধানীর কামরাঙ্গিরচর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য স্বপন, ওহাব ও রুবেলকে গ্রেফতার করা হয়। পরে ডাকাত ওহাবের দেয়া তথ্যমতে গাজীপুরের কাশিমপুর বাজার এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ররফিককে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার রফিকের দেয়া তথ্যে আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া সাকিনস্থ তার বাসা থেকে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ২টি আংটি, একটি নাকফুল, এক জোড়া চুড়ি, এক জোড়া কাবের দুল, একটি চেইন, একটি পায়েল, ৫টি আংটি, একটি ব্রেসলেট, একটি গলার বল চেইন এবং নগদ ১৭ হাজার টাকা।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা সকলেই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের সর্দার রফিক। তারা প্রতিবেশির বাড়িতে মূলত ডাকাতি করে থাকে। এরই ধারাবাহিকতায় আশুলিয়ার ওই বাড়িতে ওইদিন কোন পুরুষ লোক ছিলনা বিষয়টা রফিক ভালো করেই জানতো। এই সুযোগে ওই বাড়িতে ডাকাতি করে তারা। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। 

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, কুমিল্লার হোমনা থানার শ্রীমদ্দি এলাকার আব্দুল হামিদের ছেলে  রফিক (৪০), সে আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া থাকে। শরিয়তপুরের পালং থানাধীন চরসন্ধী এলাকার মৃত আব্দুল জব্বার তালুকদারের ছেলে ওহাব তালুকদার (৩৯), ঢাকার কদমতলী এলাকার আবুল কাশেমের ছেলে স্বপন মিয়া (৪০) এবং ফরিদপুরের বোয়ালমারী থানাধীন কুন্দাইদা গ্রামের শামসুল হকের ছেলে মো: রুবেল (৩০)। সংবাদ সম্মেলনে এসময় আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দীক ও এসআই অলক কুমার দে প্রমূখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার প্রবাসি আব্দুর রাজ্জাক ও আব্দুস সামাদের বাড়ির সাত নারী সদস্যেকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit