সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

২০ ওভারে ৩৪৪ রান নিয়ে জিম্বাবুয়ের বিশ্বরেকর্ড!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : সিকান্দার রাজার পাওয়ার হিটিং সম্পর্কে অজানা নয় কেউই। এবার যেন সেটি আরও উচ্চতায় নিয়ে গেলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলেন ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস। দলকে এনে দেন ৩৪৪ রানের রেকর্ড সংগ্রহ।  

নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে আজ রান উৎসবে মেতেছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৪৪ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই। দ্বিতীয় রেকর্ডটি নেপালের। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা ৩১৪ রান তোলে। এর আগে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দলগত সর্বোচ্চ রান ছিল ৫ উইকেটে ২৮৬ রান। যেটি এই আসরেই করেছিল তারা। সিশেলসের বিপক্ষে।

রেকর্ডের এই যাত্রায় ৩৩ বলে শতক পূর্ণ করা রাজা ৪৩ বলে করেন ১৩৩ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১৫ ছক্কা ও ৭ চারে। রাজার এই ১৫ ছক্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। আর তার ৩৩ বলে সেঞ্চুরি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। যৌথভাবে থাকা আরেকজন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি ইটন। এই তালিকায় ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে এস্তোনিয়ার সাহিল চৌহান।

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit