মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

৩৩ বলে রাজার সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র ২০ ওভারে ৩৪৪ রান করে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। মাত্র ৪৩ বলে ১৩৩ রানের ইনিংসে জিম্বাবুয়েকে বিশ্বরেকর্ড গড়া সংগ্রহ এনে দিয়েছেন সিকান্দার রাজা। ৭টি চার ও ১৫টি ছক্কায় বিধ্বংসী এই ইনিংস খেলেছেন রাজা।

জিম্বাবুয়ে এই বিশ্বরেকর্ড গড়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিয়নের বাছাই পর্বের ম্যাচে। নাইরোবিতে গ্রুপ বি’র ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে। এবারের বাছাই পর্বে রান উৎসবে মেতেছে জিম্বাবুয়ে। মাত্র চার দিন আগে সিচেলিসের বিপক্ষে আরেক ম্যাচে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছিল সিকান্দার রাজারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি নেপালের দখলে ছিল। ২০৩ এর সেপ্টেম্বরে এশিয়ান গেমসের ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করেছিল তারা। এই অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ২৯৭ রান করেছিল ভারত। এটিই ছিল আইসিসির কোনো পূর্নাঙ্গ সদস্য দেশের সর্বোচ্চ রানের ঘটনা। সে রেকর্ড ভেঙে দিল জিম্বাবুয়ে। এরপরেই আছে সিচেলিসের বিপক্ষে জিম্বাবুয়ের ইনিংসটি। এছাড়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ৩ উইকেটে ২৭৮ রান করেছিল।

এদিন টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়ে। ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে তারা। তবে রান তোলার গতি আরও বাড়ে রাজা নামলে। ব্রায়ান বেনেট ৫০ রান করেন। তাদিওয়ানাসে মারুমানি মাত্র ১৯ বলে ৬২ রান করেন।

তবে সবাইকে ছাড়িয়ে গেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অধিনায়ক মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।  ক্লাইভ মাদান্দেও অর্ধশতক হাঁকিয়েছেন। জিম্বাবুয়ে তাদের ইনিংসে ২৭টি ছক্কা হাঁকিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছে। ৩১৪ রান করার ম্যাচে ২৬টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি দখলে রেখেছিল নেপাল। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit