রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

নওগাঁয় জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View
নওগাঁ প্রতিনিধি : ছাত্র  শিক্ষক কৃষক ভাই  ইঁদুর দমনে সহযোগিতা চাই।  এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  বুধবার সকাল ১০ টায় নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের  হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে  ফিতা কেটে  অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল।  
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আবুল কালাম  আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল সহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ খলিলুরুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপপরিচালক (উ.স) কৃষিবিদ মোঃ মেহেদুল ইসলাম প্রমুখ সহ স্থানীয় ব্যক্তি বর্গ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।
নওগাঁ কৃষি অধিদপ্তরের সামনে বসা কয়েকটি ষ্টল প্রদক্ষিণ করার পর প্রধান অতিথি একটি ঈদুরকে লাঠি দিয়ে আঘাত করে ঈদুর নিধন করার উৎসাহীত করেন।প্রায় সকল অতিথিদের বক্তব্য থেকে একটা কথায় স্পষ্ট হয়, ঈদুর এমন একটি প্রাণী যা পরিবার থেকে শুরু করে সমাজ ও দেশের শত্রু  এদের নিধনের বিকল্প কিছু নেই তাই জাতীয় এই দিবসে শুধু কৃষক আর কৃষি অধিদপ্তর নয়, শিক্ষার্থী সহ সকল শ্রেণীপেশার  মানুষ এই প্রাণীকে নিধন করার ব্যাপারে সচেতন হতে হবে। 

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit