রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হেলাল উদ্দিন সভাপতি, শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠনে প্রধানমন্ত্রীর প্রতি মারমা ঐক্য পরিষদের অভিনন্দন। মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন ঢাবিতে বরিশাল বিভাগীয় নবীন শিক্ষার্থীদের ‘নবীনবরণ’ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি দল থেকে বাদ পড়ে ট্রিপল সেঞ্চুরি আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

ভারতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : সাফের শিরোপা ধরে রাথার মিশনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে নাম লেখালো বাংলাদেশ। আসরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর আজ ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যরা।

ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে নাম লিখিয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করেছেন তহুড়া খাতুন। চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও জালের দেখা মেলেনি কারও। প্রথম ম্যাচে ড্র করায় বাংলাদেশের সামনে কিছুটা সমীকরণের হিসেব নিকেশ ছিল।  

সহজ সমীকরণে সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে হার এড়াতে হতো। তবে বাংলাদেশ ম্যাচ জয়ের জন্য খেলবে এমনটাই জানিয়েছিলেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচেও দেখা গেল সেই নিবেদন। শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে গেলেন সাবিনা-তহুরারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিকমতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোললাইন অতিক্রম করে। গোল উৎসবে মাতে বাংলাদেশ।

গোলের পর বাংলাদেশ আরও সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণও করে অল্প সময়ের ব্যবধানে। ২৮ মিনিটে ব্যাবধান দ্বিগুন করে তারা। বাম প্রান্ত থেকে আসা ক্রস বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুনের গায়ে লেগে বল জালে জড়ায়।

৩৫ মিনিটে বালা দেবির শট রুখে দিয়ে রুপনা চাকমা বাংলাদেশকে ঠিকভাবে ম্যাচে বাঁচিয়ে রাখেন। তিন মিনিট পর মনীষার ফ্রিকিক ক্রস বারে লেগে প্রতিহত হলে ভারত গোল পায়নি। ৪৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। বক্সের ভিতর থেকে শামসুন্নাহার সিনিয়রের পাসে বাইরে থেকে তহুরা খাতুনের বুলেট গতির শট জালে আশ্রয় নেয়। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

বিরতির আগে ভারত এক গোল শোধ দেয়। সতীর্থের ক্রসে রুপনা চাকমা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, একদম সামনে থেকে অধিনায়ক বালা দেবী হেড থেকে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। বাংলাদেশ ব্যাবধান বাড়িয়ে জয় নিশ্চিত করতে চাইছিল। আর প্রথমার্ধে এক গোল করা ভারত সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ভারত বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে তবে প্রতিটি সুযোগ নষ্ট করে দেন গোলরক্ষক রূপনা চাকমা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit