সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ইসরাইলের ৬ ট্যাংকে আঘাত হেনেছে হিজবুল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানিজ মাটিতে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতে তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। দখল করা ভূখণ্ডের গভীরে ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এতে ইসরাইলি বাহিনীর ছয়টি ট্যাংক আঘাতপ্রাপ্ত হয়েছে। 

মঙ্গলবার সর্বশেষ অপারেশনে হিজবুল্লাহ এই ঘোষণা করেছে। তারা জানিয়েছে, বিভিন্ন স্থানে ছয়টি ইসরাইলি মার্কাভা ট্যাংককে গাইডেড মিসাইল দিয়ে আঘাত করেছে। খবর মেহের নিউজের।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন দৃঢ়। তাদের সাহসী ও সম্মানজনক প্রতিরোধের পক্ষে এবং লেবাননের জনগণের রক্ষায় মঙ্গলবার দুপুর ২টায় ইসরাইলি সেনারা টেইবেহ শহরের দিকে এগোচ্ছিল তখন ইসলামী প্রতিরোধের যোদ্ধারা গাইডেড মিসাইল দিয়ে একটি মার্কাভা ট্যাংককে লক্ষ্যবস্তু করে। এতে নিশ্চিত তাদের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহত ও আহতের ঘটনা ঘটেছে।

অন্য একটি বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রতিরোধের যোদ্ধারা মিসগাভ আমের নিকটে একটি মার্কাভা ট্যাংককে গাইডেড মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু করেন, যা তার পুড়ে যাওয়া। ওখানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহর রকেট বৃষ্টি লেবাননের সীমান্তের মধ্যে আইতা আল-শাব এবং খাল্লেত আল-আসাকার অঞ্চলে ইসরাইলি সেনাদের জড়ো হওয়া স্থানে আঘাত করেছে, পাশাপাশি দখলকৃত প্যালেস্টাইনের কিরিয়াত শ্মোনা ও মানারা বসতিতে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১০টায় ইসলামী প্রতিরোধের যোদ্ধারা মালিকিয়াহ-এ ইসরাইলি সেনাদের চলাচলকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট হামলা চালায়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit