রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সালমানের সঙ্গে যে কথা হলো জর্ডান বাদশাহর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়া ইসরাইলি যুদ্ধে ফিলিস্তিন এবং লেবাননে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার আল ইয়ামামা প্রাসাদে রাজকীয় দরবারে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে উষ্ণ স্বাগত জানান যুবরাজ । একইসঙ্গে জর্ডানের বাদশাহ যুবরাজকে তার আতিথেয়তা এবং উদারতার জন্য ধন্যবাদ জানান। এতে আরো বলা হয়, বৈঠকে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি উন্নয়ন, বিশেষ করে গাজা যুদ্ধ বন্ধে ইসরাইলের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থতা পরিচয় দিচ্ছে আরব বিশ্বের দেশগুলো। ফিলিস্তিনি জনগণের মর্মন্তুদ পরিস্থিতিতে তারা বিবৃতি এবং আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।  বিশেষ করে সৌদি আরবের ভূমিকা মুসলিম বিশ্বের কাছে বরাবরই হতাশজনক।

গত ১ বছরে ইসরাইলি নিষ্ঠুরতায় নিহত হয়েছে প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখেরও বেশি। অন্যদিকে লেবাননে প্রাণ হারিয়েছে কমপক্ষে আড়াই হাজারেরও বেশি। মানবিক সহায়তার চেয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনে সবচেয়ে বড় ভূমিকা এবং উদ্যোগ প্রয়োজন আরব বিশ্বের দেশগুলোর। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইসরাইলের নৃশংস আগ্রাসন থামাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। কিন্তু এ নিয়ে কোনো উদ্যোগ নেই আরব দেশগুলোর।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit