রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২৫০, আক্রান্ত অর্ধলক্ষাধিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯২ Time View

স্বাস্থ্য ডেস্ক : এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯১৯ জনে।

রোববার (২১ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। আর আক্রান্ত এক হাজার ৩৯ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৩৯২ জন।

এছাড়া ঢাকা বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে ৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০ হাজার ৯১৯ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৫০ জনের মধ্যে ৫৩ দশমিক ২০ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৮০ শতাংশ পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit