আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, এ মহড়ার নাম দেয়া হয়েছে ‘আইএমইএক্স ২০২৪’। এর উদ্দেশ্য হলো আঞ্চলিক যৌথ নিরাপত্তার উন্নত করা, বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো, সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা প্রদর্শন করা।
মহড়ায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল অনুশীলনের পাশাপাশি সামুদ্রিক রুট রক্ষা করবে, মানবিক কার্যক্রম বাড়াবে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে।
গাজায় হামাস, লেবাননেন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরাইলের চলমান উত্তেজনার মধ্যেই এই মহড়া শুরু হলো। এর জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে ইরান। এর আগে গত মার্চে ইরান, চীন ও রাশিয়া ওমান উপসাগরে তাদের পঞ্চম যৌথ নৌ মহড়ার আয়োজন করেছিল।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ৮:২৮