বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট 

বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত কিউবার দিকে ধেয়ে আসছে হারিকেন ‘অস্কার’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : গত শুক্রবার (১৮ অক্টোবর) থেকে কিউবার প্রধান বিদ্যুৎকেন্দ্র পরপর দুইবার বিকল হয়েছে। সবশেষ শনিবার (১৯ অক্টোবর) জাতীয় গ্রিড বিকল হয়ে যাওয়ার পর দেশজুড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়। যা এখনও অব্যাহত রয়েছে। 

মুদ্রাস্ফীতীর বিরুদ্ধে লড়াইরত ক্যারিবীয় দেশটিতে খাদ্য, ওষুধ, জ্বালানি ও পানির ঘাটতির কারণে জনগণ বেশ বিপাকে পড়েছে। এরই মধ্যে দেশটির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অস্কার’।
 
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল শনিবার ঘূর্ণিঝড় নিয়ে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, কর্তৃপক্ষ হারিকেন ‘অস্কার’র তাণ্ডব থেকে জনগণ ও সম্পদ রক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে।’
 
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য মতে, আগামী রোববার ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে পূর্ব কিউবায় আঘাত হানতে পারে ‘অস্কার’। এর ফলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

কিউবার প্রেসিডেন্ট আরেক পোস্টে বলেন, বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ১৬ শতাংশ ভোক্তা বিদ্যুৎ পাচ্ছেন। প্রায় ৫০০ মেগাওয়াট উৎপন্ন হচ্ছে, যা দেশের ৩৩ হাজার মেগাওয়াট চাহিদার একাংশ মাত্র।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit