রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

লেবানন থেকে প্রথম দফায় ঢাকায় ফিরছেন ৫৪ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : লেবানন থেকে প্রথম দফায় ফেরত আসছেন ৫৪ জন বাংলাদেশি প্রবাসী। রোববার (২০ অক্টোবর) বৈরুত থেকে তারা রওয়ানা দেবেন।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় তারা দেশে পৌঁছাবেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৫৪ জন প্রবাসী বাংলাদেশি রোববার রাত ১১টার দিকে বিমানযোগে জেদ্দার উদ্দেশে রওয়ানা দেবেন। সোমবার সন্ধ্যায় দেশে পৌঁছাবেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে এক লাখ। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১ হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। আগামী ২২ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৮ জন ঢাকায় আসবে বলে আশা করা যাচ্ছে।

প্রসঙ্গত, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রথম দফায় ফিরছেন ৫৪ জন বাংলাদেশি।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit