বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জয়পুরহাটে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮) নামে এক রোগীর মৃম্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে গৃহবধূর মৃত্যুর ঘটনাটি ঘটে পূর্ব বাজার বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। মৃতের পরিবারের স্বজনদের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসায় রুমা আক্তার নামে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।নিহত গৃহবধু রুমা আক্তার জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, গৃহবধূ রুমা আক্তার টনসিল অপারেশন করাতে শুক্রবার রাতে বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে টনসিলের অপারেশন করতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশনের পর ওই গৃহবধুর মৃত্যু হয়। রুমা আক্তারের মৃত্যুর পর তার মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যান।

জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, রুমা আক্তার নামে এক গৃহবধূর টনসিল অপারেশনের পর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit