শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

যাত্রাবাড়ীতে মুসল্লিদের সঙ্গে নবীউল্লাহ নবীর শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর যাত্রাবাড়ী কাজিরগাঁও জামে মসজিদে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। শুক্রবার সেখানে জুমার নামাজ আদায় শেষে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় নবীউল্লাহ নবী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবীউল্লাহ নবী বলেন, ‘কোন দুষ্কৃতিকারী যাতেবিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে। আমরা আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজি চাই না। বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী দল। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

নবীউল্লাহ নবী আরও বলেন, ‘বিএনপি চায় বৈষম্যহীন দেশ গড়ে উঠুক। তাই মনে রাখতে হবে ঢাকা-৫ আসনে সন্ত্রাস, চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। এছাড়া আওয়ামী লীগ ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ এসময় যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit