বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ভেসে আসছে ‘রহস্যজনক কালো বল’, বন্ধ বহু সৈকত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিডনি ও বন্ডি বিচে ভেসে আসে রহস্যজনক কালো বলগুলো। এতে বন্ধ ঘোষণা করা হয় সৈকতে দর্শনার্থীদের প্রবেশ। 

এ দুটির পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে, ব্রোন্টে, তামারামা ও র‌্যান্ডউইক এলাকার চারটি সৈকতও। এর আগে গত বুধবার বন্ধ হয় পূর্বাঞ্চলের কুগি ও গর্ডন বে বিচে পর্যটকদের প্রবেশ। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, এগুলো আসলে পেট্রোলিয়ামের ব্লাব হিসেবে পরিচতি টার বল। যেগুলো সমুদ্র থেকে বিভিন্ন ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে লাগে। 
 
তাদের মতে, পৃথিবী একটি দূষিত বায়ুমণ্ডলে পরিণত হয়েছে। বিভিন্ন নৌযানের মাধ্যমে দূষিত পদার্থ, প্লাস্টিক সৈকতে ফিরে আসে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় এটি ঘটে। এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
 
সৈকতে বেড়াতে যাওয়া অনেক পর্যটক পানিতে ফেলেন ব্যবহৃত প্ল্যাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য। যেগুলো অস্ট্রেলিয়ার উপকূলীয় পরিবেশ দূষণের কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit