বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ॥ নিজ পছন্দে বিয়ে,বাবা-মা করলেন অপহরণের মামলা পুলিশের শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন ড্রেসিংরুমে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন রিয়াল মাদ্রিদের দুই তারকা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ‘রিয়ালের ড্রেসিংরুমে সমস্যার অন্যতম বড় কারণ ভিনিসিয়ুস’ যেভাবে পরিকল্পনা করে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে রাষ্ট্রপতি শাসন হলে হোক, ওরা আমাকে বরখাস্ত করুক: মমতা মাত্র ৩৬ বছর বয়সে মারা গেলেন কোহলির সাবেক সতীর্থ আমানপ্রীত

প্রেসিডেন্ট হলে ইলন মাস্কের জন্য নতুন মন্ত্রণালয় খুলব, প্রতিশ্রুতি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, নির্বাচনী প্রচারণার ফাঁকে সম্প্রতি ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ককে ‘বড় ব্যবসায়ী’ ও ‘ব্যয় সাশ্রয়ী’ বলে প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে প্রেসিডেন্ট হলে তাকে সরকারের দায়িত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহীর জন্য নতুন একটি মন্ত্রণালয় তৈরি করবেন তিনি। বলেন, ‘আমাদের একটি নতুন পদ থাকবে। সেটা হল ব্যয় সাশ্রয় মন্ত্রণালয়। ইলন ব্যয় সাশ্রয় করতে চান এভাবে তিনি একটি বড় ব্যবসা চালাচ্ছেন। ট্রাম্প জানান, ইলন মাস্ক এরই মধ্যে এই ধরনের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত জুলাইতে ট্রাম্পকে দুই দফায় হত্যাচেষ্টার পর তাকে জোর সমর্থন জানান ইলন মাস্ক। শুধু তাই নয়, নিয়মিত ট্রাম্পের নির্বাচনী সভা-সমাবেশেও যোগ দিচ্ছেন তিনি।
 
এদিকে পৃথক এক খবরে বলা হয়েছে, ট্রাম্পকে ফের হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে উঠেপড়ে লেগেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক। এরই মধ্যে ট্রাম্পের জন্য গঠিত একটি নির্বাচনী প্রচার ক্যাম্পে ৭ কোটি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (১৬ অক্টোবর) ফেডারেল ডিসক্লোজারে মাস্কের এই ব্যয়ের তথ্য প্রকাশিত হয়েছে। এর মধ্যেদিয়ে ইলন মাস্ক ট্রাম্পের একজন বড় তহবিলদাতা হয়ে উঠে এসেছেন।
 
মাস্কের দেয়া এই বিপুল অর্থ মূলত সুইংস্টেট খ্যাত পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন, জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনার মতো দোদুল্যমান রাজ্যগুলোতে ভোটারদের সংগঠিত এবং তাদের ট্রাম্পের পক্ষে টানার প্রচারে বিনিয়োগ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit