বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

টাইগারদের নতুন কোচ কে এই সিমন্স?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন কোচ খুঁজতে বেশি সময় লাগেনি বিসিবির। কারণ বিকল্প আগেই ঠিক করে রেখেছিল তারা। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশে অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন ফিল সিমন্স।

ফিল সিমন্সকে নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘তিনি বিভিন্ন সময় কয়েকটি দেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজে দুই মেয়াদে ছিলেন। এখনও পাকিস্তানে কাজ করছেন। যুক্তরাষ্ট্রে কাজ করেছেন। তার কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ। তা ছাড়া এটি লম্বা সময়ের জন্য না। অন্তবর্তী কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।’ 

সিমন্সকে নিয়ে ফারুক আহমেদ আরও বলেন, ‘সে কঠোর প্ররিশ্রমী। তার কাজের ধরন আমি দেখেছি। যখন জিম্বাবুয়ে খেলতে এসেছিল, আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। কিভাবে সে চিন্তা করে, অনুপ্রেরণা জোগায় সেটা নিয়ে কথা হয়েছে। এগুলো দেখে আমার ভালো লেগেছে। তার প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে আমার। সবকিছু মিলিয়ে এখন সেরা অপশন।’ 

খেলোয়াড়ি জীবনে ব্যাটিং অলরাউন্ডার ছিলেন ফিল সিমন্স। খেলেছেন ২৬টি টেস্ট ও ১৪৩ ওয়ানডে। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রয়েছে ১১ হাজারেরও বেশি রান। তার অধীনে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপে তিনি পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দলের কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। গত পিএসএলে তিনি করাচি কিংসের হেড কোচ ছিলেন। মেজর লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে তিনি হেড কোচের দায়িত্বে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit