মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মেট্রোরেলের ২ লাখ টিকিট কার্ড নিয়ে গেছেন যাত্রীরা, ফেরত দেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : মেট্রোরেলে যাত্রীরা এককযাত্রার ২ লাখ টিকিট কার্ড নিয়ে চলে গেছেন। এতে স্টেশনগুলোতে টিকিট সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থায়, মেট্রোরেল কর্তৃপক্ষ জনসাধারণের কাছে এসব টিকিট ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে।

সোমবার উত্তরা ডিপোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই আহ্বান জানান।

তিনি জানান, মেট্রোরেলের সব স্টেশন মিলিয়ে মোট ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি এককযাত্রার টিকিট বিতরণ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ২ লাখ টিকিট জমা হয়নি, এবং ৬ হাজার ৮৮১টি টিকিট নষ্ট হয়ে গেছে। ১ হাজার ৫০০ কার্ড হারিয়ে গেছে। আবদুর রউফ বলেন, টিকিট বাইরে নিয়ে যাওয়া দণ্ডনীয় অপরাধ, তাই যাত্রীদের কার্ড নিকটবর্তী স্টেশনে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কার্ড হারানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পরিবারের একাধিক সদস্যের জন্য টিকিট কাটার সময় অনেকেই একসঙ্গে বের হওয়ার সময় একাধিক টিকিট জমা দিতে ভুলে যান। এই কারণে স্টেশনে টিকিটের অভাব দেখা দেয়।

এদিকে, মেট্রোরেলের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি হচ্ছে, যা দিয়ে যাত্রীরা ঘরে বসেই সহজে কার্ড রিচার্জ করতে পারবেন। আবদুর রউফ জানান, অ্যাপটি শিগগিরই চালু হবে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit