সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল ‘যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ’ ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

‘তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, নতুনভাবে দেশ সাজাবেন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, তারেক রহমানকে মেরেই ফেলা হতো। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছেন। তিনি দ্রুতই দেশে ফিরবেন। নতুন ভাবে বাংলাদেশ সাজাবেন। বাংলাদেশ হবে সকল ধর্মাবলম্বীদের জন্য নিরাপদ।

তিনি আরও বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়ন হয়েছে। শারদীয় দুর্গা উৎসব সফল ভাবে উদযাপন করতে তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে নজর রাখছে। এবারের দুর্গাপূজা হবে নিরাপদ এবং উৎসবমূখর। তিনি পূজায় সার্বিক সহযোগিতা করার জন্য টঙ্গীর পূর্ব-পশ্চিম থানার নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান।

শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর পাগাড় সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বর্মনের কাছে আর্থিক উপহার তুলে দিতে গিয়ে এসব কথা বলেন।

পরে তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শারদীয় দুর্গা উৎসব সফলভাবে উদযাপন ও সার্বিক  নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে পাগাড় সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।  মতবিনিময় শেষে হাসান উদ্দিন সরকার তার নিজস্ব তহবিল থেকে পূজা পরিচালনার জন্য আর্থিক উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরীর ৪৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম মিঠু, টঙ্গী পূর্ব বিএনপি নেতা কিবরিয়া খান জনি, গাসিক ৪৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আলাউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ টুকু ও গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল আমিন স্বাধীন প্রমূখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit