মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে তামান লেজেন্ডা ফেজ ৩ শেয়ার্ড হাউসের পেছনে একটি জঙ্গলে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেছেন, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময় ২৭ বছর বয়সি বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকের লাশ পাওয়া যায়। স্থানীয় এলাকার একটি জঙ্গলে রয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে একটি ফোন কল পেয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে গত রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।

তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি তার সহকর্মী বন্ধুদের সঙ্গে গত রাত সাড়ে আটটার সময় রাতের খাবার খেতে ও একসময় জামাতে নামাজ পড়তে দেখা গেছে। বৃহস্পতিবার পেরাক পুলিশ কন্টিনজেন্ট (আইপিকে) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিদর্শনে দেখা গেছে এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করত।

আজিজি বলেন, তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সি তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি। পুলিশ এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত অস্ত্র শনাক্ত করেছে।

এদিকে, তেলুক ইন্টান ম্যাজিস্ট্রেট আদালত তিন বাংলাদেশিকে একজন স্বদেশীকে হত্যার তদন্তে সহায়তা করার জন্য সাত দিনের রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে। ম্যাজিস্ট্রেট নাইদাতুল আথিরাহ আজমান ৩২ থেকে ৩৯ বছর বয়সি তিন সন্দেহভাজনকে আজ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit