মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, নতুন রোগী ৫৮৩ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

স্বাস্থ্য ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪০৫ জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯ জনে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকায়, একজন বরিশালে ও একজন খুলনা বিভাগের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৪৬ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ৬২ জন, খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit