বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

আরব দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরব উপসাগরীয় কুয়েত, কাতার ও সৌদি আরবসহ ছয়টি দেশকে হুমকি দিয়েছে ইরান। এই ছয় দেশ যদি তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় তার জবাব দেবে তেহরান। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি ওই কর্মকর্তা বলেন, ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, তেহরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় কোনো দেশের যে কোনো পদক্ষেপ, তা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হোক তা অগ্রহণযোগ্য হবে। তেহরান এটি পুরো গোষ্ঠীর নেয়া পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে। 

আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তেহরানের বার্তায় আঞ্চলিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়া এটি স্পষ্ট করে বলা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে কোনো আঞ্চলিক দেশের আকাশসীমা ব্যবহার করতে দেওয়াসহ ইসরাইলকে কোনো সাহায্য করা অগ্রহণযোগ্য। 

উপসাগরীয় ছয়টি দেশ হলো ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় এই ছয়টি দেশে ইসরাইলের পরমমিত্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা রয়েছে।  অন্যদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ‘প্রত্যাখ্যান’ করতে লেবাননের মানুষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এর মধ্য দিয়ে লেবাননের মানুষকে ‘গাজার মতো’ ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগ এড়াতে বলেছেন। দক্ষিণ-পশ্চিম লেবাননের নতুন অঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান স্থল অভিযান এগিয়ে নিতে আরও হাজারো সেনা পাঠিয়েছে ইসরাইল। 

এরপর মঙ্গলবার লেবাননের মানুষের প্রতি এমন সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহ প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি নিহত হয়েছেন। তবে পরে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন কিনা, সেই বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। 

আবার ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো রকেট ছুড়েছেন হিজবুল্লাহ যোদ্ধারা। এতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক ভিডিও বার্তায় লেবাননের মানুষের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘লেবানন একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হবে। যা দেশটিকে ধ্বংসযজ্ঞ ও দুর্ভোগের দিকে নিয়ে যাবে, যেমনটা আমরা গাজায় দেখছি। তবে আপনাদের সামনে লেবাননকে রক্ষা করার সুযোগ এসেছে।’ 

ইসরাইলের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি লেবাননের মানুষদের এটাই বলতে পারি, নিজেদের দেশকে হিজবুল্লাহমুক্ত করুণ। এতেই এ যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।’ এছাড়াও হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য দুই উত্তরসূরিকে হত্যার দাবি করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit