মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

স্বাস্থ্য ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় এক হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪২৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ৯৩৯ জন ছাড়া পেয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮২২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ১৫১ জন। মারা গেছেন ১৯৬ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit