শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ফারাক্কা বাঁধের জন্য তৎকালীন আ. লীগ সরকার দায়ী: মির্জা ফখরুল ইরানের পারমাণবিক অস্ত্র ইস্যুতে একই অবস্থানে ট্রাম্প-শি হরমুজ নিয়ে ট্রাম্প-শির মধ্যে কী আলোচনা হল, তবে কি নৌপথটি উন্মুক্তে প্রদক্ষেপ নেবে চীন? মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী জঙ্গি সন্দেহে মৌলভীবাজারের দুর্গম টিলা থেকে সাবেক সেনা সদস্য গ্রেপ্তার ‘মৃত্যু নিয়ে এমন ব্যবসা ঠিক না!’, কারিনাকে ঘিরে গুজবে ক্ষোভ কায়সার হামিদের সুন্দরবনে ৮ বনজীবীকে অপহরণ, মুক্তিপণ দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন : সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

চিকিৎসাবিদ্যায় নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা। এছাড়া পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের প্রক্রিয়া আবিষ্কারেও এ দুজন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।  

সোমবার (৭ অক্টোবর) চিকিৎসাবিদ্যায় নোবেলজয়ী হিসেবে এ দুইজনের নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। ঘোষণায় বলা হয়েছে, তাদের যুগান্তকারী আবিষ্কার জিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন নীতি-পদ্ধতি তৈরি করেছে, যা মানুষসহ বহুকোষী জীবের জন্য অপরিহার্য।

অ্যামব্রোস গবেষণা করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলে প্রাকৃতিক বিজ্ঞানের অধ্যাপক। অন্যদিকে রুভকুন গবেষণা করেছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলে। যেখানে তিনি জেনেটিক্সের অধ্যাপনা করেন। দুই বিজয়ী পুরস্কারের অর্থমূল্য হিসেবে পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১ কোটি সাড়ে ২৭ লাখ টাকা)।  এটি ১১৫তম নোবেল পুরস্কার। ১৯০১ সাল থেকে ফিজিওলজি বা মেডিসিনে এই পুরস্কার দেওয়া হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৪ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit