ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব দেওয়া আমাদের সবার দায়িত্ব।
তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। অল্প বয়সে শ্রম, অপুষ্টি, বাল্যবিয়েসহ যেসব সমস্যা শিশুর সঠিক বিকাশের অন্তরায়, সেসব সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।
বিশ্ব শিশু দিবস উদযাপনে নেওয়া কর্মসূচিও শিশুর সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব শিশু নিরাপদ ও নিবিড় স্নেহ যত্নে বেড়ে উঠুক, আজকের দিনে এটাই আমার প্রত্যাশা।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩০